সোমবার, এপ্রিল ২০, ২০২৬

গোদাগাড়ীতে পৌর কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পৌর কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় গোদাগাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সভাটি সম্পন্ন হয়।
গোদাগাড়ী পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শফিকুল আলম সমাপ্ত।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক-নির্দেশনা প্রদান করেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবুল হোসেন মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
আব্দুল হামিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা কৃষক দল। মোঃ হযরত আলী (চেয়ারম্যান), আহ্বায়ক, গোদাগাড়ী উপজেলা কৃষক দল।অ্যাডভোকেট মোঃ আশরাফ মল্লিক, সদস্য সচিব, গোদাগাড়ী উপজেলা কৃষক দল।
এছাড়াও সভায় গোদাগাড়ী উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ অলিউল্লাহর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, দেশের কৃষকদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। আগামীর রাজপথের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ