শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে গোদাগাড়ীতে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

আগামী ১৯শে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা ও জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে গোদাগাড়ী বিএনপি পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখা, রাজশাহী।

স্বেচ্ছাসেবক দল গোদাগাড়ী পৌর শাখার আহ্বায়ক মোঃ কুরবান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহবায়ক মোঃ মাসুদুর রহমান লিটন। বিশেষ বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন,  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনকসহ মোঃ শুভ রহমান, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গোদাগাড়ী উপজেলা শাখা সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান বিপ্লব তার বক্তব্যে বলেন, ১৯শে আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ শক্তি। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অপরিসীম। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি ।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ