বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

অলিউল্লাহ

প্রকাশকাল

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ, এবং পান্তা-ইলিশের আয়োজনে বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণ ঘটেছে। মাঠজুড়ে গ্রামীণ মেলা, লোকশিল্প প্রদর্শনী ও বৈশাখী পোশাকের উৎসবের মাধ্যমে বাঙালির প্রাণের এই উৎসব অসাম্প্রদায়িক চেতনায় পালিত হয়েছে।
১৪ (এপ্রিল)  সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলার প্রশাসনিক ভবন থেকে আনন্দ শোভা যাত্রা উপজেলা পরিষদ ও ডাংপাড়া মোড় প্রদক্ষিণ শেষে উপজেলার প্রধান ফটকে শেষ হয়।
শোভা যাত্রায় উপজেলা প্রশাসন, বিএনপির অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়াম পান্তা ইলিশের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুস শাদাৎ রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত)  মোমিনুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হযরত চেয়ারম্যানসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ