শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

রোববার (৭ সেপ্টেম্বর)  বিকাল ৩টা ১৫ মিনিটে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন উজানপাড়া সিড়ির মোড় এলাকায় অভিযান চালায়।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মোঃ ইব্রাহিম হোসেন সাগর (২৪) এর কাঁচা-পাকা বসতবাড়ীর দক্ষিণ পাশের শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় আসামি ইব্রাহিম হোসেন সাগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।আসামি সাগর উপজেলার উজানপাড়া সিড়ির মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাগর দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেন। জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলেও সে জানিয়েছে।

র‍্যাব-৫ আরও জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ