সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

র‍্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আলোচিত অপহরণ মামলার অপহৃত ভিকটিমকে উদ্ধার ও মামলার এজাহারনামীয় ১ নং আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ রাজশাহী।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মহানন্দা আবাসিক এলাকার আইকন টাওয়ার এর নিচ তলায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। আসামি তন্ময় তানভীর নয়ন (৩০) শিবগঞ্জ উপজেলার ঝালমাছমারী এলাকার আবুল কালাম আজাদের ছেলে। নয়ন অপহরণ মামলার এজাহারনামীয় ১ নং আসামি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মামলা নং-২১, তারিখ-১৭/১১/২০২৫ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০।

বাদীনির অভিযোগ অনুযায়ী, আসামি তন্ময় তানভীর নয়ন বাদীনির কন্যা স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় আজেবাজে কথা ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। বিষয়টি আসামির অভিভাবকদের একাধিকবার অবহিত করলেও তারা কর্ণপাত করেনি। এর জেরে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে বিকাল সাড়ে ৩ টায় বাদীনির মেয়ে ভিকটিম নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রানীহাট বাজারে পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পিত ভাবে বিবাদীদের সহায়তায় ভিকটিমের গলায় ধারালো অস্ত্র ধরে মৃত্যু ভয় দেখিয়ে জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে আটক করে রাখে।

ঘটনাটি প্রকাশের পরপরই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বিজ্ঞ আদালতে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।পরে বিজ্ঞ আদালতের নির্দেশে শিবগঞ্জ থানায় মামলাটি রুজু হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার কতৃক গ্রেফতারের অধিযাচনের প্রেক্ষিতে র‍্যাব আসামিকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ