গোদাগাড়ীতে ২টি দোকানে অভিযান চালিয়ে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) গোদাগাড়ীর সিএনবি কসাইপাড়ার মনিরুল ষ্টোরকে ২০ হাজার টাকা ও ডাইংপাড়া মোড়ের মোশাররফ মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রাখার কারণে তাদের জরিমানা করা হয়।
গোদাগাড়ী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর, রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে প্রসিকিউশন অফিসার মোহাঃ সেমাজুল হক জানান, ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের
সম্মানীত সহকারী পরিচালক জনাব বিপুল বিশ্বাস স্যারের নেতৃত্বে এবং রাজশাহী জেলা পুলিশের একদল চৌকস পুলিশ সদস্যের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, আমাদের এই অভিযান অব্যাহত রাখতে আমরা নিয়মিত কাজ করছি, এছাড়াও খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ প্রতিরোধে আমারা নিয়মিত অভিযান পরিচালনা করবো।
