সোমবার, জুন ১, ২০২৬

গোদাগাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা-সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত রাজশাহীর গোদাগাড়ীতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থানীয়ভাবে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা প্রশাসন সহ স্থানীয় অতিথিরা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালী উপস্থিত ছিলেন,  মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, মহিলা বিষক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মোমিনুল ইসলামসহ  স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ভূমিসেবা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া, ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে জনগণকে ধারণা দেওয়া হয়। স্টলে রাখা লিফলেটে দেখানো হয় কীভাবে http://land.gov.bd পোর্টাল ও ‘ভূমি’ অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই সেবা নেওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, “ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই মেলার আয়োজন। মানুষ যাতে হয়রানি ছাড়া, দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পায়, সেটাই আমাদের লক্ষ্য।”
ভূমি উন্নয়ন মেলাটি ৩ দিনব্যপি চলমান থাকার কথা জানান সংশ্লিষ্টরা।  মেলায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ