বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

সাবেক আইজিপি ড. এম এনামুল হকের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. এম এনামুল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

৩১ আগস্ট (সোমবার) বেলা ১১ টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়  প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুমের মরদেহ গোদাগাড়ী উপজেলার ফাজিলপুর গ্রামের পারিবারিক কবরস্থানে  দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ