সোমবার, জুন ১, ২০২৬

গোদাগাড়ী পৌরসভায় ড্রেন পরিষ্কার কার্যক্রম: জনমনে স্বস্তি, নিয়মিত তদারকির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। আজ শনিবার (০৯ মে) পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ড্রেন পরিষ্কারের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

আজ সকাল থেকেই পৌরসভার ৭ নং ওয়ার্ডের মেডিকেল মোড় হতে মাস্টারপাড়া অভিমুখের প্রধান ড্রেনটির পলি ও আবর্জনা অপসারণ করতে দেখা যায়। দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য পরিষ্কারের ফলে ওই এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হবে বলে আশা করা হচ্ছে।

​একই দিনে ৩ নং ওয়ার্ডের মাদারপুর মহল্লায় তোফাজ্জুল কমিশনারের বাড়ি অভিমুখের ড্রেনটিও পরিষ্কার করা হয়েছে। বর্ষা মৌসুমের আগেই ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পৌরসভার এই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ। মেডিকেল মোড় এলাকার একজন ব্যবসায়ী জানান, ড্রেন পরিষ্কার করার ফলে মশার উপদ্রব কমবে এবং দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে।

​তবে স্থানীয়রা কেবল বিশেষ বিশেষ দিনে নয়, বরং মাঝেমধ্যে যেন নিয়মিতভাবে এই ড্রেনগুলো পরিষ্কার করা হয়, সেদিকে পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি রাখার জোর অনুরোধ জানিয়েছেন।

তাদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে ড্রেনগুলো ভরাট হওয়ার আশঙ্কা থাকবে না এবং জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী সমাধান মিলবে।

​পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বার্থে এবং সুন্দর শহর গড়তে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ