শুক্রবার, জুন ১২, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

“প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য পদক্ষেপ, আমাদের ভবিধ্যতের জন্য অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। উপজেলা প্রশাসন ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সকল মহিলা সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৮ জুন, ২০২৬ সকাল ১০:০০টায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার বিভিন্ন মহিলা সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

“পরিবেশ রক্ষা কেবল সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি মা-বোনকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। প্লাস্টিক বর্জন এবং বেশি করে বৃক্ষরোপণই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পৃথিবী উপহার দিতে।”

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী, রাজশাহী জনাব ইসরাত জাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন , উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরত, উপজেলা বন কর্মকর্তা আতিকুর রহমান , ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রাজশাহীর প্রতিনিধি, ওয়েভ ফাউন্ডেশন এর প্রতিনিধি, গোদাগাড়ী উপজেলা ফুলবাড়ী, ছয়ঘাটি, কনকচাঁপা, ডালিয়া, রিশিকুল, পাকড়ী ও গোদাগাড়ী মহিলা সমবায় সমিতি লিঃ-এর সভাপতিগণ এবং স্থানীয় প্রতিনিধিগণ।

বক্তারা গ্রামীণ নারীদের পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং টেকসই সমবায়ের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সমগ্র কর্মসূচিটি সঞ্চালনা করেন মো: মিজানুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা সমবায় সমিতির নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ