বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

গোদাগাড়ীতে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘সেলার বিডি স্মার্ট শপিং এর উদ্বোধন ​

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

​রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক ও নির্ভরযোগ্য অনলাইন কেনাকাটার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি স্মার্ট শপিং (sellerbd smart shopping )।

​সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় গোদাগাড়ীর আলম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কাটার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

​নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তব্যে গোদাগাড়ীর ব্যবসা-বাণিজ্যে এই প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মিলন: সভাপতি, গোদাগাড়ী ডাইংপাড়া বণিক সমিতি।​বরজাহান আলী পিন্টু সাধারণ সম্পাদক, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।​আশরাফুজ্জামান মাসুম: সহকারী প্রধান শিক্ষক, গোদাগাড়ী সরকারি  স্কুল এন্ড কলেজ।​মোঃ নওরেজ শরীফ: নির্বাহী পরিচালক, সেলার বিডি।​ মোঃ সোহেল রানা (রুনু): ব্যবস্থাপনা পরিচালক, সেলার বিডি।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ই-কমার্স একটি অপরিহার্য সেবা। ‘সেলার বিডি’ গোদাগাড়ীর অনলাইন শপিং জগতে এক নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা যেমন উপকৃত হবেন, তেমনি সাধারণ মানুষও ঘরে বসে মানসম্মত পণ্য পাবেন।

​নির্বাহী পরিচালক মোঃ নওরেজ শরীফ জানান,আমাদের লক্ষ্য শুধু গোদাগাড়ী নয়, বরং সারা দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী এখন থেকে গ্রাহকরা কোনো ভোগান্তি ছাড়াই আমাদের প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবেন।”

​গ্রাহকরা খুব সহজেই ঘরে বসে পণ্য অর্ডার করতে পারবেন। সেলার বিডির সেবা পাওয়া যাবে নিচের মাধ্যমগুলোতে ওয়েবসাইট: sellerbd.com​ ফেসবুক পেজ:( sellerbd smart shopping )

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ