গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ, এবং পান্তা-ইলিশের আয়োজনে বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণ ঘটেছে। মাঠজুড়ে গ্রামীণ মেলা, লোকশিল্প প্রদর্শনী ও বৈশাখী পোশাকের উৎসবের মাধ্যমে বাঙালির প্রাণের এই উৎসব অসাম্প্রদায়িক চেতনায় পালিত হয়েছে।
১৪ (এপ্রিল) সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলার প্রশাসনিক ভবন থেকে আনন্দ শোভা যাত্রা উপজেলা পরিষদ ও ডাংপাড়া মোড় প্রদক্ষিণ শেষে উপজেলার প্রধান ফটকে শেষ হয়।
শোভা যাত্রায় উপজেলা প্রশাসন, বিএনপির অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়াম পান্তা ইলিশের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুস শাদাৎ রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মোমিনুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হযরত চেয়ারম্যানসহ আরও অনেকে।
গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
অলিউল্লাহ
প্রকাশকাল
সংশ্লিষ্ট খবর
