মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আসন্ন পৌর নির্বাচনে জনগনের দোরগোড়ায় মাহবুবুর রহমান বিপ্লব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ইস্তেহার ঘোষণা করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান বিপ্লব। তিনি দুঃসময়ে জনগণের পাশে থেকে কাজ করার কথা তুলে ধরে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন ও জনভোগান্তি লাঘবের প্রতিশ্রুতি দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়,  মাহবুবর রহমান বিপ্লব দলের দুঃসময়ে রাজপথে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন।অত্যাচারিত হয়েও নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন।
বৃহঃপতিবার সাংবাদিকদের সাথে স্বাক্ষাৎকালে তিনি তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।

মাহবুবুর রহমান বিপ্লবের রাজনৈতিক জীবন ও সংগ্রাম:
মাহবুবুর রহমান বিপ্লব বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমার রাজনৈতিক জীবনে আমার বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। বিভিন্ন মেয়াদে ৫/৬ বার কারাবরণ করেছি। ২০১৪ সালের নভেম্বরে ক্রশফায়ারের নির্দেশও দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, ২০০৪ সালের মে মাস থেকে ২০২১ সালের ২২ মার্চ পর্যন্ত দীর্ঘ ১৮ বছর তিনি গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র হিসেবে ভোটারদের পাশে থেকে জনসেবায় যুক্ত ছিলেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর এক দফা ঢাকার রাজপথে আন্দোলনের সময় তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পান বলেও উল্লেখ করেন।

নির্বাচনী ইস্তেহারের প্রধান বিষয়সমূহ:
প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কাজ বন্টন করে ভারসাম্যপূর্ণ পৌরসভা নিশ্চিত করা হবে।
ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের খরচ কমিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করা হবে।
স্থানীয় সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং মসজিদের ইমামদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কাজ করা হবে।
বার্ষিক বাজেট বরাদ্দের ক্ষেত্রে ওয়ার্ডবাসীর মতামত নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। কাউন্সিলরকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধান করা হবে।
যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য বিকল্প স্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যাতে জীবিকা ও বাজারের শৃঙ্খলা দুটোই রক্ষা হয়।
শিক্ষা খাতে বিশেষ নজর দিয়ে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে।

মাহবুবুর রহমান বিপ্লব আরও বলেন, “আমি রাজনীতি করেছি জনগণের জন্য। আমার মূল লক্ষ্য একটি জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও সেবামুখী পৌরসভা গড়ে তোলা। জনগণ আমাকে সুযোগ দিলে আমি কথা দিয়ে কথা রাখব।”
এসময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ