“পদ্মার ভাঙনে আতঙ্কে এলাকাবাসী, বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা” শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত নিউজে “অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের কারণেই ভাঙন” এবং “দিন-রাত ট্রলার দিয়ে বালু তোলা হচ্ছে” মর্মে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বালুমহলের সুনাম ক্ষুণ্ণ করেছে।
প্রকৃতপক্ষে গোদাগাড়ী উপজেলার সুনির্দিষ্ট এলাকায় সরকারি নিয়ম মেনে ইজারাকৃত বালুমহল হতে বৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ব্যতীত কোন প্রকার অবৈধ বালু উত্তোলন এখানে হয় না। পদ্মার ভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ। নদীর গতিপথ পরিবর্তন, পানির চাপ ও ভৌগোলিক কারণেই প্রতি বছর এই এলাকায় ভাঙন দেখা দেয়। এটাকে পরিকল্পিতভাবে বালুমহলের উপর দোষ চাপানো সম্পূর্ণ অনভিপ্রেত।
এ ধরনের একপাক্ষিক ও তথ্য-প্রমাণবিহীন সংবাদ প্রকাশের ফলে শুধুমাত্র বালুমহলের ব্যবসায়ী ও শ্রমিকরাই নয়, সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এলাকায় অহেতুক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমি উক্ত ভিত্তিহীন সংবাদের তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
