মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ আটক ১ : পলাতক ১

অলিউল্লাহ, রাজশাহী

প্রকাশকাল

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ আইনের সাথে সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এক প্রাপ্তবয়স্ক আসামি পালিয়ে যায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা।

গোদাগাড়ী মডেল থানার এসআই (নিঃ) মো. রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মো. জিহান মোবারক (১৭) ও পলাতক আসামি মো. নাসির উদ্দীনকে (৫৩) আসামি করা হয়েছে। উভয়ের বাড়ি গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ মে রাত ১০টা ২০ মিনিটে গোদাগাড়ী মডেল থানার জিডি নং-৬৯৫ মূলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাটিকাটা ইউনিয়নের বিদিরপুরস্থ নদীর খেয়াঘাট থেকে ২০০ গজ পূর্বে নদীর কিনারায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি ছোট ডিঙি নৌকা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় আইনের সাথে সংঘাতে জড়িত কিশোরকে আটক করা হলেও অপরজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আটক কিশোরের দেহ তল্লাশি করে ডান হাতে থাকা হলুদ পলিথিন ব্যাগ থেকে সাদা ও খাকি কসটেপে মোড়ানো ২টি প্যাকেটে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা ও ৪ ফুট প্রস্থের একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

এসআই রেজাউল করিম জানান, আটক কিশোর জিজ্ঞাসাবাদে নিজের ও পলাতক আসামির নাম-ঠিকানা প্রকাশ করেছে। পলাতক নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০১৫ সালে গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত কিশোর ও জব্দকৃত আলামতসহ থানায় ফিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-১৫, তারিখ ১৫ মে ২০২৬

পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ