মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১২ মে) রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপির ৩ নং ওয়ার্ড মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে অভিযান চালিয়ে আসামী জয়নাল টুলুকে আটক করা হয়।

আটক জয়নাল টুলু (৪৫) একই গ্রামের গোয়ালবাড়ির মৃত জয়নাল টুলুর ছেলে। তার বাড়ি তল্লাশি করে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল অভিযান চালায়। আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

র‍্যাব-৫ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ