মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই: এসআরবি’র অভিযানে গ্রেফতার-৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশকাল

রাজশাহীর চারঘাটে ব্যাটারিচালিত ভ্যানচালককে চাকু দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সদর কোম্পানী, রাজশাহী।

এসআরবি-৫ জানায়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি।

এসআরবি’র সুত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে চারঘাটের শিশাতলায় ভ্যানচালক তফিকুল ইসলামের (৫০) উপর ভ্যানে থাকা দুইজন অজ্ঞাতনামা যাত্রী অতর্কিত হামলা চালায়। এ সময় তারা চাকু দিয়ে হাতে গুরুতর রক্তাক্ত কাটা জখম ও হাতুড়ি দিয়ে পিটিয়ে নীলাফোলা জখম করে এবং ভিকটিমের ব্যাটারিচালিত ভ্যান, একটি স্মার্টফোন এবং নগদ টাকা জোরপূর্বক নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৪ ধারায় দস্যুতা মামলা দায়ের করেন। মামলা নং- ৮।
মামলার পরেই এসআরবি-৫ ছায়াতদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, সদর কোম্পানী রাজশাহীর একটি অপারেশন দল ১৩ অক্টোবর রাত দেড় টায় জেলার বাঘা থানার মীরগঞ্জ বাজার এর সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ জহিরুল ইসলাম (৩০) কে তার দুই সহযোগী মোঃ সহিদুল ইসলাম (৪২) এবং আলমগীর হোসেন (৩৪) সহ গ্রেফতার করে। পরবর্তীতে জহিরুলের তথ্য অনুযায়ী ভ্যান ছিনতাইকারী আলমগীর এবং ফোন ছিনতাইকারী টুটুলকেও গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ৩ জনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এসআরবি জানায়, গ্রেফতারকৃত জহিরুল ছিনতাইকারী ও চোরাচালান চক্রের সাথে জড়িত এবং তার নামে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মোট ৮ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ৩ জন আসামীকেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ