রবিবার, মে ৩১, ২০২৬

‘কৃষক হাসলে হাসবে দেশ’: কৃষকদলের সাথে সাক্ষাৎকালে বিএমডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক হাসলে হাসবে দেশ — এই বিশ্বাস থেকেই সরকার আমাকে কৃষকদের ভাগ্যোন্নয়নের দায়িত্ব দিয়েছেন।

আজ রবিবার (১০ মে) বিকেলে গোদাগাড়ী উপজেলা কৃষকদলের নেতাকর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “আপনারা দেখেছেন বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথমে কৃষকদের কথা ভেবেছেন। কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন। কারণ এই সরকার বিশ্বাস করে, কৃষকই দেশের প্রাণ।”
তিনি আরও বলেন, “বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলায় বিএমডিএর মাধ্যমে আমাকে কৃষকদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বরেন্দ্রের মাটি ও মানুষের উন্নয়নে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। সেচ সংকট দূর করা, ভূগর্ভস্থ পানির অপচয় রোধ এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”

উল্লেখ, কৃষিবিদ হাসান জাফির তুহিন উপজেলা বিএনপি পার্টি অফিসের সামনে ২ টি কাঠ বাদামের গাছ রোপন করেন।পরবর্তীতে গোদাগাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি হযরত চেয়ারম্যান নবনিযুক্ত বিএমডিএ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি বরেন্দ্র অঞ্চলের কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এসময় গোদাগাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা কৃষকদলের সভাপতি হযরত চেয়ারম্যান, সেক্রেটারি এ্যাড. আশরাফ মল্লিক, গোদাগাড়ী পৌর কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম বকুল, সেক্রেটারি অলিউল্লাহ, যুবদল নেতা নুর আলম সরকার পৌর কৃষকদলের যুগ্ন সম্পাদক আল মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ