মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সাথে জড়িত জামায়াত, এনসিপি ও পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

১৩ অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ডাইংপাড়া মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা, কাঁকনহাট পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন এই সমাবেশের আয়োজন করেন।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সাথে জড়িত জামাত এনসিপি ও পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

মিছিলে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক অংশ নেন। দলীয় ব্যানার নিয়ে তারা গোদাগাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব, সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু। এ ছাড়া রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা যুবদলের সদস্য ডালিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্যসচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরসালান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ ও সদস্যসচিব কাওসারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ১২ অক্টোবর সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে এনসিপি ও জামায়াত কতৃক গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় মামলা করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়। উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।
পরে ১৩ অক্টোবর ( মঙ্গলবার) উপজেলা পরিষদ কার্যালয়ে তালা ও জনভোগান্তির প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ