রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা আরবান ক্লিনিকে যাওয়ার পর থেকে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ গৃহবধূর নাম মোসা. হাফিজা খাতুন গোদাগাড়ী উপজেলার কাদমা মুরালিপুর গ্রামের মো. এরশাদ আলীর কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কাশিয়াডাঙ্গা আরবান ক্লিনিকে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো বোরকা (মাঝে মাঝে গোলাপি ডিজাইন), গোলাপি রঙের ওড়না এবং কালো মাস্ক।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে এবং গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে 01735-014071( স্বামী) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্যও অনুরোধ জানিয়েছে পরিবার।
