বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

রামেকে এসআরবির মোবাইল কোর্ট পরিচালনা : ৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

রাজশাহী মহানগরীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যৌথ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

এসআরবি-৫ এর সদর কোম্পানী ও সিপিএসসি কোম্পানীর যৌথ অভিযানে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সরকারি আইন অমান্য করে মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সুজন পালান,মো: সানি,বাবু দাশ,
আহমদ আলী, সিমা, তৌহিদা তানজিম ও রিনা পারভিন।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে তাদেরকে কেন্দ্রীয় কারাগার রাজশাহীতে প্রেরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি আরও জানায়, প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে এসআরবি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
অভিযানটি জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ