মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের প্রতিবাদ মিছিল

অলিউল্লাহ

প্রকাশকাল

নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গোদাগাড়ীতে প্রতিবাদ মিছিল করেছে গোদাগাড়ী উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেলে গোদাগাড়ী পার্টি অফিসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​সমাবেশে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। তাঁরা গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান।

​গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আজিজুর রহমান সেলিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এমদাদুল হক মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব নুরুদ্দীন বাবু, গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলী, ৮ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আব্দুর রশীদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাতিন,৩ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি বদরুজ্জামান চাঁনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
​​সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি গোদাগাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ