বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল

গোদাগাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় গোদাগাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন আয়োজনে গোদাগাড়ী পৌরসভা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়

এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও পৌরসভার কর নির্ধারক মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপেক্টর মোহাঃ সেমাজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুস সাদাত রত্ন। এসময় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুস সাদাত রত্ন বলেন, পৌরসভার সেবার মান বৃদ্ধি করতে হলে প্রথমেই নিজস্ব আয় বাড়াতে হবে। রাজস্ব আদায় শতভাগ নিশ্চিত করতে পারলেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা সম্ভব। তিনি হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাট-বাজার ইজারাসহ সকল খাতের বকেয়া আদায়ে কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত করাই পৌরসভার মূল লক্ষ্য। সেবা দিতে গিয়ে যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে পৌরসভাকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

সভাপতির বক্তব্যে মো. খাইরুল ইসলাম বলেন, নবনির্বাচিত কমিটি পৌর কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে এবং নাগরিক সেবার মানোন্নয়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভা।

সভায় নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা পরিচিত হন এবং পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা প্রাপ্তি, পদোন্নতি ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

সংশ্লিষ্ট খবর
- Advertisment -
Google search engine

সর্বশেষ